গুন্ডা
বদমাইশ, এদের নিয়ে
ভাবার সময় সমাজের নেই
অথচ সমাজই
এদের তৈরি করছে দিনের পর দিন
সযতনে
যদি
এমন কেউ থাকতো যারা
এই গুন্ডাদের মধ্যে জমে থাকা
ভয় নিঃশেষ করতে পারত,
যদি কোন উপায় দেখাতে পারতো
যাতে করে তারা আর পাঁচজনের
মত গুন্ডামি না করে তাদের
সংসার চালাতে
পারতো।
কোথায়
সেই লোক
কোথায় সেই আশ্বাস
কোথায় সেই পথ
কোথায় সেই গল্প।
আমরা,
সাধারণ মানুষেরা, এই
আমূল পরিবর্তনের
অপেক্ষায়
রইলাম।
No comments:
Post a Comment