Thursday, September 17, 2026

The faceless

 

If you pierced through
her mundane life,
You'd never feel the
romance she felt—
Being in the kitchen,
feeding people,
Shopping for her inmates,
Turning everyday chores
Into little acts of love.

Her fingers would swell,
At times, they would bleed;
The torture of water—
Cold, boiled, or stale—
Would leave its marks
upon her skin.

Her waist, heavy with work,
Her legs, fatigued
From countless journeys
Through the endless chores
 of the day.

Yet nobody noticed. The meals
were served,
The plates were emptied,
Cleaned.
The sweets were relished—
And the hands that made them
Were forgotten.

This faceless woman
Would still wear her smile,
Her sweetness never
diminishing, Like the sweets
she lovingly prepared
After every single meal.

Perhaps that was her tragedy:
They tasted the sweetness
of her love
But never the bitterness
of her pain.
They called it her duty,
Never once wondering
What it cost her to give.

And tomorrow,
Before the house awakens,
She will return to her kitchen—
Still loving, still giving,
Still waiting, perhaps,
For someone to notice
The woman behind the
meal. And maybe leave some
lines about her
Some time for her that 
would give her the wings
to stay or fly away.


Monday, September 14, 2026

মুক্তির ঝড়

 ঝড় উঠেছে। ভীষন ঝড়। 

আচমকা, কাউকে কিছু 

জানান না দিয়েই এসেছে। 

ধর্মান্ধতা, বৈষম্য, অরাজকতা, 

গুন্ডামি, সব উড়িয়ে নিয়ে যাচ্ছে 

এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, 

আছাড় মারছে মহাসাগরে।

অবাক হয়ে সমস্ত মানুষ দেখছে যে 

যারা এতদিন ধর্মান্ধতার কর্ণধার ছিল, 

বৈষম্যের পাহারাদার ছিল, অরাজকতা 

আর গুন্ডামি-র নাবিক ছিল, তারাও 

স্বস্তি পেয়েছে। 

ঝড়ের মধ্যে তো কথা শোনা যায় না 

তাই সবাই নির্দ্বিধায়, অকপটে নির্ভয়ে 

চিৎকার করে বলছে ,

'আমরা মুক্তি পেয়েছি, ঝড় আমরা 

মুক্তি পেয়েছি। যারা আমাদের এসব 

ভূমিকায় বেঁধে রেখেছিল তারাও 

মুক্তি পেয়েছে।' 


সমাজের যত কলঙ্ক এক ঝাপটায় 

ঝড় সব পরিষ্কার করে দিল।

Sunday, September 13, 2026

A Refrain

Dance.

Different forms,

different styles,

but we're all dancing.


Song.

Different forms,

different voices,

but we're all singing.


Sport.

Different games,

different rules,

but we're all playing.


Food.

Different flavours,

different cuisines,

but we're all eating.


Language.

Different tongues,

different scripts,

but we're all speaking.


Earth.

Different weather,

different beings

living in the same nest.


And yet,

we get caught up in the differences,

forgetting that we're all in it together—

doing the very same things,

mistaking the trees for the forest.

Saturday, September 12, 2026

When You're Sixty

 


When you're sixty,

you're lost on weekends.

There's no thanking God because it's Friday.


In this life beyond nine to six,

there's nothing to look for,

there's nothing to fix.


What rubbish is this, though?

In this life, there's so much to teach,

there's so much to give.


The lessons you've learnt

from greying your hair

may help an office-goer,

or even a youngster,

if you decide to share.


When you're sixty,

you can learn something anew,

something that a nine-to-six engagement

didn't let you pursue.

Child's play


Guns and weapons,

deep-rooted demons—

toy guns, cap guns, whatnot.


Buying and selling go

freely among children.

Not a single one knows

who the enemy is,

but with their guns,

the hooligans hide at ease.


No one loves the earth;

those marketing guns that kill

know nothing of mirth.

Nouns in motion

A joker is joking all the time.

A kid is kidding all the while.


A liar lies,

a cheater cheats,

a fool fools around,

and a dreamer dreams.


Perhaps a person is nothing

but a word in motion—

a noun pretending to be a verb,

a name becoming a habit.


The joker cannot stop joking,

even when the world is crying.

The kid keeps kidding,

even when childhood has quietly left.


The lover loves,

the hater hates,

the seeker seeks,

the wanderer wanders.


And we?


We keep being

whatever we have named ourselves—

until, one day,

we wonder whether

we chose the word

or the word chose us.

জ্বলজ্বলে ভবিষ্যৎ

ছেলে-মেয়েদের

জ্বলজ্বলে ভবিষ্যৎগুলো

ঝলসে যায়—

রাজনীতির আগুনে।


কী আশ্চর্য ইতিহাস—

আগুন বদলেছে,

সময় বদলেছে,

বদলেছে পোড়ানোর ভাষা;

শুধু বদলায়নি

মানুষের নামে মানুষকে

উৎসর্গ করার অভ্যাস।


একদিন

ধর্মের নামে

মেয়েদের ঠেলে দেওয়া হতো

স্বামীর চিতায়;

আজও কি তবে

অন্য কোনও আগুনে

পুড়ে যায়

আমাদের পড়ুয়াদের স্বপ্ন?


যারা ছোট ছোট হাতগুলোকে

মিটিংয়ে নিয়ে যায়,

মিছিলে হাঁটায়,

মঞ্চে দাঁড় করায়—

তারা কি একবারও দেখে

সেই হাতের আঙুলে

এখনও অক্ষর শেখার কালি লেগে আছে?


যাদের অঙ্গুলী হেলনে নষ্ট হচ্ছে শত সহস্র শিক্ষার্থীদের স্বপ্ন তাদের কাছে

 কি যুবক যুবতীরা 

শুধুই

পতাকার সংখ্যা,

স্লোগানের সারি,

ভিড়ের হিসেব?


না।


কোনও শিশুর হাতে

পতাকা নয়,

থাকুক বই।


কোনও মিছিলে নয়,

তার পায়ের শব্দ

শোনা যাক

কলেজের করিডরে।


তার কণ্ঠে উঠুক

প্রশ্ন—

কোনও স্লোগান নয়;

তার চোখে ফুটুক

স্বপ্ন—

কোনও দলের রং নয়।


শিশুর ভবিষ্যৎ

কোনও মঞ্চের পেছনে

ঝোলানো ব্যানার নয়,

কোনও মিছিলে

গোনা একটি মাথা নয়।


সে একটি সম্পূর্ণ মানুষ—

তার নিজের আকাশ আছে,

নিজের পথ আছে,

নিজের আগামী আছে।


তাই আজ

কোনও পক্ষের হয়ে নয়,

কোনও পতাকার নিচে নয়,

শুধু একজন মানুষের মতো

এইটুকু প্রার্থনা—


আমাদের সন্তানদের

আগুন থেকে দূরে রাখুন।


তাদের শৈশব

স্লোগানে পুড়তে দেবেন না,

তাদের স্বপ্ন

স্বার্থের বেদিতে

জলাঞ্জলি দেবেন না।


তাদের ভবিষ্যৎকে

জ্বলজ্বলে থাকতে দিন—

আগুনে নয়,

আলোর মতো।

Friday, September 11, 2026

Hello

  


The world is inside

my phone.

Life is outside

The Lost Voice



Thunderstorm.

In the dark room

A splash of light.

I saw a crawling person,

Easily a white/blue- collared one

 with a worried look on the face

'Who's there?'

I questioned.

Silence dominated the space.

'Hey there, I can't hear you,

 what on earth are you trying to say?'

No response.

Minutes later

There was another light, a blinding 

one,

 I could see a group of middle

-aged people

Holding on to their throat. 

'Voice, our voice we lost our

 voice, we're looking for our voice",

 I imagined the thunder

 reply on their behalf.

জঞ্জাল সাফাই


আমি এমন কলেজ চাই,

এমন বিশ্ববিদ্যালয় চাই

আমার পশ্চিমবাংলায়—

যেখানে রাজনীতির পতাকা নয়,

উড়বে স্বপ্নের পতাকা।


থাকবে না কোনও SFI,

থাকবে না কোনও CPI(M),

থাকবে না কোনও ABVP—

থাকবে শুধু ছেলে-মেয়েদের

হইহই করে আসা,

হাসতে হাসতে ক্লাসে ঢোকা,

আর মন দিয়ে পড়াশোনা করা।


সকালে মাথায় তেল,

কপালে দইয়ের ফোঁটা,

মা-বাবার আশীর্বাদ বুকে নিয়ে

পরীক্ষার হলে বসবে তারা।

খাতার পাতায় লিখবে ভবিষ্যৎ,

ফলাফলে ফুটবে সাফল্য—

তারপর একদিন

ভালো চাকরি, ভালো জীবন,

নিজের পায়ে দাঁড়ানোর গর্ব।


আমি এমন কলেজ চাই

যেখানে প্রতিদিন

শিক্ষক-শিক্ষিকারা থাকবেন শ্রেণিকক্ষে—

মিছিলের ভিড়ে নয়,

মিটিংয়ের মঞ্চে নয়,

দলীয় স্লোগানের আড়ালে নয়।


তাঁরা পড়াবেন,

প্রশ্নপত্র তৈরি করবেন,

খাতা দেখবেন,

ভুল শুধরে দেবেন,

মেধার আলো জ্বালাবেন—

আর মাসের শেষে

নির্বিঘ্নে মাইনে পাবেন।


ছাত্রের হাতে বই থাক,

শিক্ষকের হাতে চক;

ক্যাম্পাসে শোনা যাক

আলোচনার শব্দ,

স্লোগানের হুমকি নয়।


রাজনীতি থাকুক রাজপথে—

শিক্ষাঙ্গনে থাক

জ্ঞান, যুক্তি, প্রশ্নোত্তর আর স্বপ্ন।


কারণ

শিক্ষা কোনও দলের সম্পত্তি নয়,

কোনও পতাকার দাসী নয়,

কোনও মিছিলের জোগান নয়।


রাজনীতি যখন

শিক্ষার দরজায় এসে

জঞ্জালের মতো জমে থাকে,

তখন সেই জঞ্জাল সরাতেই হয়।


আজ তাই একটাই দাবি—

জঞ্জাল সাফাই হোক।


কলেজ ফিরুক কলেজে,

বিশ্ববিদ্যালয় ফিরুক বিশ্ববিদ্যালয়ে,

শিক্ষা ফিরুক শিক্ষার কাছে

শিক্ষক-শিক্ষিকারা ফিরুক পড়ুয়াদের কাছে, তাদের আলিঙ্গনের দূরত্বে। 


আমাদের ছেলেমেয়েরা

ফিরে পাক তাদের এড়িয়ে যাওয়া

 হারিয়ে যাওয়া ভবিষ্যৎ।