Friday, March 28, 2025

আনন্দালয়

আনন্দের ঘরে আমি আছি দুঃখে, 
মৃত্যুর আড়ালে ও জীবনের সম্মুখে
জিজ্ঞাসু আমি এই অশেষ খেলায়, 
প্রতিদিনের পরিব্রাজক
ভূমিকা গ্রহণ করি সুখদুঃখ্যের লীলায়।

এ ঘোরতর কষ্টের ঘর
আনন্দমুখর পুস্পময় হতে পারে, 
যদি ভয়ে জর্জরিত আমি ছায়া
থেকে বের হই মায়া কাটিয়ে। 
আমাকেই ঝুঁজে পাই লুকোচুরি
ছেড়ে আত্মাকে, আবিষ্কার করি সে
বিশাল ও চিরমুক্ত

তার সাথে হই সংযুক্ত
অফুরন্ত আনন্দের বাসায়
বোঝা ফেলে বুঝি সব মিথ্যা
মিথ্যা সবই, সেই আমি, আমি
সেই পরম সত্য।

No comments:

Post a Comment