Thursday, November 19, 2026

টের পাওয়া

 


হে মাঝি, তুমি আমায় ঠিক চিনতে পারোনি। নাকি পেরেছো?

যে নৌকা তুমি দেখছো সে নৌকা তো আমি নই 

আমি তো অন্য নৌকায় ভাসছি, আমার রূপের সাথে রসের কোন মিলই নেই, তাই তুমি আমায় চিনবে কি করে, আমায় ধরবে কি করে। কিন্তু কি জানো তো, আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমায় ধরে ফেলেছ, এমন ভাবে আমার দিকে তাকাও তখন মনে হয় আমি বোধহয় ভিতর থেকে বেরিয়ে আসছি। তোমারও কি এমনটা মনে হয় যে তুমি আমায় যা দেখছ আর আমি সত্যিই যা, তা তুমি হাড়ে হাড়ে টের পেয়েছ।

No comments:

Post a Comment