Saturday, November 14, 2026

কেন আমায়

কেন আমায় ফেলে রেখে যাস

ওরে আমার যত প্রিয়জন

কত খোঁজা হল সারা 

শেষ হল না জেতা হারা 

হলাম আমি দিশেহারা 

তবু পেলাম না হায় তোদের দর্শন 

যতই আমি বেড়াই ঘুরে 

প্রাচীন ধূসর দেওয়াল ধরে 

সুদুর মাঠে নদীর পাড়ে 

পাই না রে সেই ফেলে আসা 

মনোরম জীবন । 

যখন আমি দুচোখ বুজি 

মনের মধ্যে তোদের খুঁজি 

ধরা দিস রে সবাই তোরা 

আনন্দে হই আত্মহারা 

অশ্রু ঝরে অনুক্ষণ।

No comments:

Post a Comment