প্রতিবছরের বন্যা আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
বারবার বন্যা
আসছে আর বারবার আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কারন হল প্রতিবার আমরা একই পদ্ধতি অনুসরণ
করছি, তাই একই ফল পাচ্ছি। ঘরবাড়ি আনাজ সমস্ত ভেসে যাচ্ছে। ওই বন্যা প্রবণ জায়গাগুলোর সমস্যা আমরা ইচ্ছে করলেই সমাধান
করতে পারি শুধু একটু অন্যরকম করে ভাবতে হয়। জল ধরুন যদি ৩০ ফুট অব্দি হয় তাহলে আমরা সম্পূর্ণভাবে বসতি টা উঠিয়ে নিয়ে যেতে পারি ৫০ ফুট
ওপরে কোটি কোটি টাকা খরচ করে। পারিনা? নিচে দিয়ে জল যাবে আমরা উপরে আমাদের বসতি স্থাপন করব, ভেনিসে যেরকম।
ঘরবাড়ি হোটেল সব পুড়ছে তছনছ হয়ে যাচ্ছে। আমরা রিমোট সেন্সিং আরও একটু উন্নত করতে পারি না? এয়ার ব্যাগ, প্যারাশুট এগুলো সাহায্যে সহজেই আমরা হাওয়ায় উড়ে যেতে পারি, মূল্যবান প্রাণগুলো তো বাঁচে।
ঝড়ের দাপটে গ্রামের পর গ্রাম ফিবছর ধ্বংস হয়ে যায়। গাছ লাগানো একদিকে যেরকম ভালো অন্যদিকে উইন্ডমিল লাগিয়ে ঝড়ের গতি আমরা ভাঙতে পারি না? নিশ্চই পারি!
কিন্তু এই সমস্ত চিন্তা কার্যকরী করতে গেলে উন্মুক্ত চিন্তাসম্পন্ন একটা সুদক্ষ টিমের প্রয়োজন। যা করে আসছি তাই করে তো কোন ফল হচ্ছে না। তাই উচিত একটু অন্যভাবে ভাবা।
No comments:
Post a Comment