Saturday, June 13, 2026

অঙ্ক মেলেনা

 

অঙ্ক মেলেনা,

সিঁড়ির ওঠানামায় 

চমক থাকে, ধাপ্পা 

গোপন ধাপে।


জীবনের খাতায়

হিসাবের গরমিল 

গিজগিজ করে,

কিছু মুছি, কিছু আমায় 

মোছে। 


এই খেলা থাকে না থেমে,

অঙ্ক কষা, আঁকাবাঁকা 

পথে থেকে থেকে চলে।

No comments:

Post a Comment