রাস্তার কোন স্থান নেই
শুধুই পথ, যা সবাইকে
করে আলিঙ্গন।
অন্তহীন পথের নেই কোন কাল
সকাল বিকেল সন্ধ্যা
অর্থহীন সময়ের নেই কোন
প্রাসঙ্গিকতা
শুধু আছে সম্ভাবনা, সর্বক্ষণ।
একই ভাবে সে করে সবাইকে,
সর্বস্ব গ্রহণ।
আমার দেহের সামনে রাস্তা,
আমার মনে রাস্তা
শুধু এগিয়ে চলা,
বছরের পর বছর,
জীবনের পর জীবন।
No comments:
Post a Comment