Wednesday, October 28, 2026

পরিবারের প্রার্থনা

 আমি তোমার মাথার উপর 

বুকের ভেতর আছি,

কাজ করে যাও সকাল দুপুর 

বিকেল সন্ধ্যা রাতি।

কাজ করলে অর্থ আসে,

 স্হিতি আসে ঘরে 

বৈভব আর প্রাচুর্য সব 

হাওয়ায় খেলা করে,

মনে আসে শান্তি, 

 হয় সুখেরই সংসার,

শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় 

পূর্ণ পরিবার।

No comments:

Post a Comment