Saturday, June 13, 2026

সময়ের খেলা

সবকিছুই যেন খেলা 

খেলার ছলে সারা বিশ্বে যুদ্ধ চলে।

তিলের খেলা টাকার খেলা শক্তির খেলা 

কথার খেলা। 

প্রতিবেশীরা ঝগড়া করে 

মারামারি কাটাকাটি করে 

খেলা চলছে যেন!


মঞ্চে খেলা মঞ্চের বাইরে খেলা, 

রাজনীতিতে খেলা, 

কলেজে, অফিসে বিধ্বংসী খেলা রক্তাক্ত খেলা, ছেলে খেলা, ঘরে বাইরে খেলা,

খেলার মাঠে অন্য খেলা চলে,

শুধু বাচ্চাদের খেলার মাঠ কমে 

যাচ্ছে, খোলা জায়গা কমে যাচ্ছে

খেলার সময় ও কমে যাচ্ছে, 

কমে যাচ্ছে তাদের খিলখিল 

করা উচ্ছসিত হাসি। 

এ এক অদ্ভুত সময়ের খেলা।

No comments:

Post a Comment