Friday, July 31, 2026

বিপুল ক্ষতি

...

মানুষের পাশে পুলিশেরা আসি
মুখোশ ফেলিল খুলিয়া
পরিপাটি করা অম্বরখানি
নির্মম করি খুলি দিল টানি
ভিখারি নারীর চিরবাস আনি 
দিল রাণীদেহে তুলিয়া ! 

পথে লয়ে 'তাঁরে' কহিলেন নেতা 
মাগিবে দুয়ারে দুয়ারে
১৫ বছরের লীলায় তোমার
যেভাবে বাংলা করিলে উজাড়
যতদিনে পার সে সব আবার
গড়ি দিতে হবে তোমারে।

বছর ১৪ দিলেম সময়
তারপর ফিরে আসিয়া
সভায় দাঁড়ায় করিয়া প্রণতি
সবার সম্মুখে জানাবে নেত্রী
হয়েছে বাংলায় কতটুকু ক্ষতি,
পাথর, বালি, মাটি লুটিয়া।

No comments:

Post a Comment